তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কায়েমপুরে ৪৬২ ফিট ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম: উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামের স্বপ্ন ফতুল্লা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে ফতুল্লার ৭নং ওয়ার্ডের কায়েমপুরে ড্রেন নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বৃস্পতিবার (১১ জুলাই) সকালে কায়েমপুরে ৪৬২ ফিট ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইঞ্জিনিয়ার মো:রমজান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম সেলিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

Related Articles

Back to top button