বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব – চন্দন শীল
খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকারয় শ্রী শ্রী রাধা কৃষ মন্দিরের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরন অনুষ্ঠান ৭ মার্চ মঙ্গলবার মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব বিশিষ্ট সমাজ শ্রী রনজিত মন্ডলের সার্বিক তত্বাবধানে ও মন্দির কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক রণজিৎ মোদক, সাংবাদিক দিলিপ কুমার মন্ডল, বৃহত্তর মাসদাইর আওয়ামী লীগের সভাপত মতিউর রহমান প্রধান,এনায়েতনগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মাদবর, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহবায়ক প্রদীপ কুমার দাস, সদর উপজেলা সভাপতি প্রদীপ, ফতুল্লা থানা আওয়ামী লীগের মহিলা বিষয় সম্পাদক বিউটি বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেন, আজ আমরা তিন অনুষ্ঠান উদযাপন করছি। পবিত্র শবে বরাত, ঐতিহাসিক ৭ মার্চ এবং সনাতন সম্প্রদায়ের হোলি উৎসব। এ সবগুলো অনুষ্ঠান একসাথে উপভোগ করতে পারছি শুধুমাত্র আমাদের সকলের মাঝে একতা রয়েছে বলে। ঐতিহাসিক ৭ই মার্চ সর্ম্পকে তিনি বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষনটি সারা দেশবাসী শ্রবন করেছে। যেই ভাষনে বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রধান মন্ত্রী সর্ম্পকে তিনি বলেন, তিনি হচ্ছে মানবিক ও মানবতার বাংলাদেশ গড়ার অন্যতম রুপকার। যিনি হাতে ছোয়ায় বাংলাদেশ আজ উন্নয়নের দিক দিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছেন। আমরা এ নেত্রীর জন্য সকলে প্রান খুলে দোয়া করবো সৃষ্টিকর্তা যেন তাকে নেক হায়াত দান করেন। বস্ত্র বিতরনে তিনি রনজিত মন্ডল সর্ম্পকে বলেন, প্রতিবছর এ দিকে তিনি নিজস্ব অর্থায়নে সকলের মাঝে বস্ত্র বিতরন করছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন এর ধারা অব্যাহত রাখতে পারে।

