জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাণীশিমুল ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিসে আসে না। এতেকরে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার শামসুল হক ও আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা ইউপি সদস্য কল্পনা নাসরিন ও ছাহেরা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ হত্যার একাধিক চার্জসীটভূক্ত আসামী আওয়ামিলীগের ক্যাডার চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিস না করাতে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রকাশনের নিকট আহবান চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে অপসারণের দাবী জানাচ্ছি। এসময়
ইউপি সদস্যসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
