তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আল আমিন নগরে ধানের শীষের বর্ণাঢ্য মিছিল, আবুল কালামের পক্ষে এলাকাবাসীর গণজোয়ার

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের আল আমিন নগর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট আবুল কালামের সমর্থনে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী) বিকেলে আল আমিন নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে অংশগ্রহণকারী এলাকাবাসীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট আবুল কালামকে বিজয়ী করবে।
এলাকাবাসীরা আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করা প্রয়োজন। এজন্য তারা দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে মিছিলটি শেষ হলেও পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন, খাজা বাবা আশেকান কমিটির সভাপতি এ কাশেম, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, আল-আমীন নগর জামে মসজিদের উপদেষ্টা আব্দুর রশিদ সরদার, ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন খান, ১৮নং ওয়ার্ড যুবদল নেতা রাসেল প্রধান, সাগর সরকার, সাদ্দাম, শহিদুল্লাহ প্রমূখ।

Related Articles

Back to top button