তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান বাবুল

জাহিদ হোসেন : নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল তার কর্মকান্ডের মাধ্যমে প্রতিনিয়ত প্রশংসিত হচ্ছেন। নগরীর খানপুর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি সহ ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত কিট প্রদান করা সহ নানা মুখি উদ্যোগ তিনি গ্রহন করেছেন। যা কিনা এখনো চলমান রয়েছে। এছাড়াও হাসপাতালের অভ্যন্তরে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে তিনি বৃক্ষরোপন করেছেন। এতে করে হাসপাতালের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে দলীয় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা লাঘবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আসন্ন নির্বাচনে দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে আর জনগণ যদি আমার পাশে থাকে তাহলে সাধারণ মানুষের উন্নয়নে যা কিছু করা দরকার আমি করবো। মানুষের কাছে আমার চাওয়ার কিছু নেই, আমি নির্বাচনে এসেছি মানুষের সেবা করার জন্য। আমৃত্যু আমি মানুষের সেবা করতে চাই।
আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল এসকল কর্মসূচীগুলো বাস্তবায়ন করে থাকেন। তিনি তার ভাইয়ের সাথে সম্পৃত্ত থেকে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। তিনি গণমাধ্যম কর্মীদের জানান, আমার ভাই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। দল তাকে যোগ্য মনে করলে মনোনয়ন প্রদান করবে। যদি তিনি মনোনয়ন না ও পান তবুও আমাদের কার্যক্রম বন্ধ হবেনা। স্বাস্থ্যখাতে আমাদের এ কর্মসূচী চলমান থাকবে। এছাড়াও নগীরর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারেও আমাদের লোকজন প্রতিনিয়ত তাজ করে চলেছে।

Related Articles

Back to top button