তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ট্রেনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

খবর নারায়ণগঞ্জ.কম: ট্রেনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে নগরীর চাষাড়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
এসময় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা সুজন জানান, ট্রাফিক সিগন্যালের কারণে ট্রাকটি সরতে পারেনি। আমাদের লোক বারংবার বলার পরেও ট্রাফিকের দায়িত্বরত পুলিশ সিগন্যালটি ছাড়েনি। ফলে ট্রাকটি সরতে পারেনি এবং সংঘর্ষের ঘটনাটি ঘটে।

