তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চান – মোহাম্মদ আলী

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৪ আসনে বিআরপি মনোনীত প্রার্থী (হাতি মার্কা) মোহাম্মদ আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে হাটখোলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাজির হোসেন শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আলী।
এসময় মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন এবারের নির্বাচনে আমি একজন প্রার্থী। আর আমাকে যদি আপনারা জয়ী করেন তাহলে আমি কাংখিত লক্ষ্যে পৌছাতে পারবো। শুধু মুখে বললেই হবে না সকলে মোহাম্মদ আলী হয়ে যান। তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চান। কারন আজকেই আমাদের নির্বাচনী প্রচারনার শেষ দিন। যদি আপনারা ঘরে ঘরে গিয়ে ভোট চান তাহলে আগামী দিনের নেতৃত্বে আমি যাবো। আপনারা অবশ্যই ১২ তারিখ হাতি মার্কায় ভোট দিবেন। যদি আমি জয়ী হই তাহলেই আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, রিপাবলিকান পার্টির চেয়ারম্যান আবু হানিফ, সদর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মাওলানা আতাউল হক, আল-আমীন ইকবাল, রফিক মেম্বার, মোক্তার মেম্বার, মোহাম্মদ আলীর নাতি মিকাঈল আলী, আক্তারুজ্জামান, আবুল হোসেন, কাজী দেলোয়ার হোসেন, বক্তাবলীর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু মোতালেব সহ প্রমুখ।

Related Articles

Back to top button