তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে পৃথিবীকে সাজাবো – জাহিদুল ইসলাম মিঞা

খবর নারায়ণগঞ্জ.কম: ১৩ অক্টোবর ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন, এবং তিনি বলেন আমাদের বিরূপ আচরণের কারণে আমরা দুর্যোগের শিকার হচ্ছি।আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে পৃথিবীকে সাজাবো। আমাদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত হলেই আমরা দুর্যোগ থেকে রক্ষা পাবো।

এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন ও জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

Related Articles

Back to top button