তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কোন চাঁদাবাজ অন্যায় সুবিদাভোগী কাউকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবোনা – জোসেফ

খবর নারায়ণগঞ্জ.কম : নগরীর হাবিব কমপ্লেক্র এর নব নির্বাচিত ফেডারেল কমিটির পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুযারি) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন হাবিব কমপ্লেস এর ফেডারেল কমিটি ও ব্যাসায়ী বৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয় এ পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং হাবিব কমপ্লেক্র এর প্রধান উপদেষ্টা কে, এম মাজারুল ইসলাম জোসেফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিদ ছিলেন, হাবিব কমপ্লেক্র এর ফেডারেল কমিটির সদর মডেল থানার উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আক্কাস আলী মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মাজারুল ইসলাম জোসেফ বলেন, আপনারা জানেন গত ৫ আগষ্টের ছাত্র জনতার গণান্দোলনের মুখে ফ্যাসিষ্ট সরকারের পতন হযেছে। এ বিজয় আপনাদোর আমাদের সকলের। যে কোন মূল্যের বিনিময়ে হোক আমরা সর্বোচ্চ ব্যাবসা বান্ধব পরিবেশ, ব্যাবসা সহায়ক পরিবেশ এবং শান্তিময় পরিবেশ তৈরীতে অঙ্গিকারাবদ্ধ। মার্কেট গুলোতে কোন ধরনের অনৈতিক, অন্যায় সুবিদাকে বরদাস্ত করবোনা। প্রয়োজনে আমরা ব্যাবাসায়ীরা ঐকবদ্ধ থাকবো। আপনারা এই কমিটিকে সহায়তা করবেন।

তিনি আর বলেন, এই মার্কেটে কোন ভাবেই কোন চাঁদাবাজ অন্যায় সুবিদাভোগী কাউকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবোনা। আর যদি করার চেষ্ট করে তাহলে যে বোন অপশক্তির বিরুদ্ধে আমরা আপনাদে পাশে আছি। এই ফেডারেল যেন নকল সংগঠনের থেকে সকলের উর্ধ্বে থাকে এবং ব্যবসা বান্ধব থাকে। ব্যাবসায়ীদের ঐক্যের উপড়ে রাষ্ট্রে কোন ঐক্য নেই। তাদের মধ্যে ঐক্য থাকলে কোন শক্তি কাজ করতে পারে না। কোন ব্যাবসায়ীদের এক টাকারও কোন ধরনের বোন ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ব। সব সময় আপনাদেও পাশে আছি এবয় থাকবো।

এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন , মোঃ রফিকুল ইসলাম, সিরাজুল ইমলাম, মোঃ শাহিন, অনিক, নজরুল ইসলাম সহ প্রমূখ।

৪১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মো: আব্দুল আউয়াল, সিনিয়র সহ-সভাপতি মো: সাঈদ, সহ- সভাপতি মো: এনামুল হক ভূইয়া, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সালেহ আহম্মদ, মোঃ রাজিব হাসান শান্ত, সাধারন সম্পাদক, মো: নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, মো: ওসমান গনি বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মো: হানিফ মিয়া, কোষাদক্ষ মো: মোক্তার হোসেন, সহ কোষাদক্ষ আব্দুল জব্বার অনিক, কার্যকরী সদস্য মান্নান সরকার, মোঃ আব্দুর রহিম, জাহাঙ্গীর হোসেন সহ প্রমূখ।

Related Articles

Back to top button