বিএনপি নেতা আজাদের মুক্তির দাবিতে যুবদল নেতা শহিদুল ও আরমানের নেতৃত্বে বিশাল মিছিল
শহর সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মঙ্গলবার (০৯ মে) বিকালে শহরের খানপুর ৩শ শয্যা হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এদিকে এ কর্মসূচিতে মহানগর যুবদলেরর সাবেক সহ সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: আরমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে। মিছিলটি সিদ্ধিরগঞ্জ থেকে শুরু হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর যুবদলের বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করে। মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা শাহাজামাল কালু, ফারুক, সোহাগ, সেলিম, সোহেল, ইব্রাহিম প্রমূখ।