খবর নারায়ণগঞ্জ.কম:
বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী নিউরন স্কুলের শিক্ষা সফর উপলক্ষে আনন্দ ভ্রমণ, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ইউরন স্কুলের শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শিক্ষা সফর উপলক্ষে আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ করে।
সোমবার সকাল সাড়ে আট টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বন্ধন বাসে করে নরসিংদীর পাঁচদোনাস্থ ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা হন সবাই এবং সেখানে দিনব্যাপী আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই।পউরো অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং আগত অতিথিবৃন্দের সরব উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমনের অংশ গ্রহণ অনুষ্ঠানকে আরো বেশী আকর্ষনীয় করে তোলে। সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।র্যাফেল ড্র – তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিউরন স্কুলের অধ্যক্ষ সুমি আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা মো: হারুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মো: কামরুল, সেলিম আহমেদ, টুকু,আসাদুজ্জামান টুটুল ও জাকির হোসেন প্রমুখ।