মটর সাইকেল গ্যারেজ ও পার্টস দোকান মালিক সমিতির নির্বাচনে ফারুক সভাপতি ও মেহেদি সাধারণ সম্পাদক
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল গ্যারেজ ও পার্টস দোকান মালিক সমিতির (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহীম শেখ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ আইয়ূব, আলমগীর কবির রনি, মেহেদী হাসান, শামসুল হক।
এবারের নির্বাচনে ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৪০ জন।
নির্বাচনে সভাপতি পদে শেখ মোঃ ফারুক পেয়েছেন ৮০ ভোট, আবু জাফর মোঃ আসলাম পেয়েছেন ৪৩ ভোট। সহ-সভাপতি পদে রতন খান পেয়েছেন ৬৪ ভোট এবং রতন মুন্সি পেয়েছেন ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মেহেদি হাসান পেয়েছেন ৯৫ ভোট এবং মনির হোসেন পেয়েছেন ৩০ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মোহন শেখ পেয়েছেন ৬৯ ভোট এবং তনয় ঘোষ পেয়েছেন ৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাদেক পেয়েছেন ৬৯ ভোট, সম্রাট ৫০ ভোট এবং শাহিন পেয়েছেন ১ ভোট।
নির্বাচনে জয় লাভ করে সভাপতি ফারুক বলেন, আজকে আমি জয় লাভ করে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আর এ জয়ের পিছনে সামাদ চাচার ভূমিকা অনেক বেশী। এবার সহ পর পর তিন বার আমি সভাপতির দায়িত্ব পালন করবো। তবে এবারই প্রথম এই সংগঠনের নির্বাচন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হলো। সত্যি বলতে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, আপনাদের প্রতি আমি চীর কৃতজ্ঞ। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। যখনই প্রয়োজন হবে আমাকে কল করবেন। সংগঠনের উন্নয়নে যা কিছু করা দরকার আমি সিনিয়রদের সাথে নিয়ে করবো। মানুষ মাত্রই ভুল, যদি ভুল করি সেটা আমাকে বলবেন আমি শোধরে নিবো। অন্তত মারা গেলে যেন সবাই বলে ছেলেটা ভালো ছিলো এবং সবাই যেন আমার জানাযায় অংশগ্রহণ করে আমি সেটাই আশাকরি।
ফলাফল ঘোষনা করা হলে আতশবাজি ফোটানোর মাধ্যমে সকলে আনন্দ উৎসবে মেতে ওঠে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলি ঝন্টু, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


