তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সদর নৌ-থানা পুলিশকর্তৃক জাটকা মাছ জব্দ

খবর নারায়ণগঞ্জ,. কম:

নারায়ণগ‌ঞ্জের ৫নং মাছ ঘাট এলাকা থে‌কে আনুমা‌নিক ২৫ হাজার টাকার জাটকা ই‌লিশ জব্দ করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। এ সময় জাটকা জব্দ করার সময় বহন করা অ‌টোচালক পা‌লি‌য়ে যায়।

বুধবার (৮ ফেব্রুয়ারী) ভোর সকাল ৬টার দিকে সদর নৌ থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক ম‌নিরুজ্জা‌নের নি‌র্দে‌শে ও এএসআই আজহা‌রের নেতৃত্বে একটি টহল টিম ৫নং মাছ ঘা‌টে অভিযান চালিয়ে এ জাটকা ইলিশ জব্দ করে।

এদিকে জব্দকৃত জাটাকাগুলো সদর নৌ থানা পুলিশের পরিদর্শক ম‌নিরুজ্জা‌নের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার ছাত্র ও গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। l

Related Articles

Back to top button