জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি;
শেরপুরের ঝিনাইগাতীতে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।) ৩৯ ব্যাটালিয়ন ময়মনসিংহের উদ্যোগে ও নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি’র আয়োজনে মেডিক্যাল টিমের মাধ্যমে এসব চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়।
বুধবার (৯ নভেম্বর) দিনব্যাপী মেডিক্যাল টিমের মাধ্যমে এলাকার দরিদ্র লোকজনকে স্বাস্থ্যসেবা ও তাদের মাঝে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সেক্টর বিজিবি’র মেডিকেল অফিসার এসএমও মেজর ফারজানা নোমান, মেডিক্যাল সহকারী হাবিলদার আব্দুল আজিজ, মেডিক্যাল সহকারী ইলিয়াস কাঞ্চন, মিড ওয়াইফ সুফিয়া খাতুন, মেডিক্যাল সহকারী স্বজল দাস প্রমুখ। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে এলাকার প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা সহ বিনামুল্যে ওষুধ প্রদান করেন।
