সম্পত্তি জবর দখলে ব্যর্থ হয়ে বড় ভাইকে কুপিয়ে আহত করল ছোট ভাই, থানায় অভিযোগ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর থানাধীন বাবুরাইল তাতীপাড়া এলাকায় বড় ভাইয়ের সম্পত্তি জবর দখলে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করলো ছোট ভাই।
এ বিষয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বড় ভাই মনির হোসেন।
অভিযোগে মনির উল্লেখ করেন, ছোট ভাই রাজিব হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ পৈত্রিক সম্পত্তি নিয়ে আমার সাথে বিরোধ চলে আসছে। বিবাদী রাজিব প্রতিনিয়ত আমাকে বাড়ি হতে তাড়িয়ে দিয়ে সম্পত্তি জবর করার পায়তারা করছে। এ ব্যাপারে একাধীকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার শালিসে বসলে বিবাদী রাজিব কোন প্রকার বিচারে হাজির না পেশিশক্তি ব্যবহার করে বাড়ি হতে বের করে দেওয়ার হুমকি প্রদান করে। এছাড়াও পারিবারিক ভাবে বসতে চাইলেও বিবাদী রাজিব কারো কোন তোয়াক্কা করে না। বরং বিভিন্ন সময় আমার উপর হামলা করে মারধর করা সহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ ফেব্রুয়ারী রাত আনুমানিক তিন টার দিকে কাঁচা সদাই ক্রয়ের জন্য দিগু বাবুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাড়ির বাইরে বের হওয়ার সাথে সাথে বিবাদী রাজিব সহ অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে অতর্কিত আমার উপর হামলা করে এলোপাথারী মারধর করে নিলাফুলা জখম করে এবং একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে মাথায় এলোপাথারী আঘাত করে গুরুতর কাটা জখম করে। অস্ত্রের আঘাতে আমি মাটিতে লুটিয়ে পরলে বিবাদীগণ মৃত ভেবে উক্ত স্থান হতে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আমাকে চিকিৎসা প্রদান করে। এতে করে মাথায় ৬টি সিলির প্রয়োজন হয়। বিবাদী রাজিব অত্যন্ত খারাপ প্রকৃতির লোক, সে অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী নিয়ে যেকোন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের প্রাণে মেরে ফেলবে বলে আমি আশঙ্কা করছি। এমতাবস্থায় আমি আমার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী মনির হোসেন।

