উৎসব, বন্ধন আর মৌমিতায় নগরীতে জ্যামের সৃষ্টি
খবর নারায়ণগঞ্জ.কম :
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহরের অন্যতম নাগরিক সমস্যা যানজট, লাইসেন্স বিহীন বাস চলাচল ও ফুটপাত দখল এসব বিষয়ে সমস্যা সমাধানে এক গোল টেবিল বৈঠকের অনুষ্ঠিত হয়। কিন্তু নগরীতে চলচলরত বন্ধন-উৎসব সহ অন্যান্য পরিবহনের বাসগুলো আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজেদের ইচ্ছে মত চলাচল করছে। ২নং রেল গেটস্থ রাস্তার উপর পার্কিং করে জ্যাম সৃষ্টি করছে। যার ফলে অত্র এলাকা জুড়ে বেশীর ভাগ সময় যানজট লেগেই থাকছে। যা কিনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবুও এ সমস্যার সমাধানে কেউ কোন পদক্ষেপ গ্রহন করছেনা।
বুধবার (১৪ ফেব্রয়ারী) সকাল ১১ টার দিকে শহরেরর ২নং রেল গেইট সংলগ্ন স্তম্ভ (ফিরে দেখা ৭১) এর সামনে বাস দাঁড় করিয়ে জ্যাম সৃষ্টি করার দৃশ্য দেখা গেছে।
নগরীতে চলাচলরত সকল পরিবহন কোম্পানির বাসগুলো যত্রতত্র দাঁড় করিয়ে জ্যাম সৃষ্টি করে। তার মধ্যে দুই নং রেল গেট এলাকায় উৎসব, বন্ধন, বন্ধু এবং চাষাড়ায় মৌমিতা পরিবহন জ্যাম সৃষ্টি করে।
সুমন নামে এক পথচারী জানায়, প্রতিদিন সকালে উৎসব, বন্ধন পরিবহনের বাস সহ অন্যান্য পরিবহনের বাস গুলো ২নং রেল গেট এলাকায় যাত্রীর জন্য অপেক্ষমান থাকে। বাস ড্রাইভারদের বললেও তারা সেখান থেকে বাস সরিয়ে নেয় না।
দুই নং রেল গেট এলাকায় দ্বায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যকেও দেখা গেছে সেখানে দাঁড়িয়ে বাস সিরিয়াল করতে। নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিশিষ্ট সাংবাদিকদের সমন্বয়ে যে সিদ্ধান্ত হয়েছিলো সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাইসেন্স ও ফিটনেছ বিহীন বাস মালিকরা যে যার মত শহরের ভেতরের বিভিন্ন মোড়ে দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করছে।
উল্লেখ্য, চলতি মাসের ৩ ফেব্রয়ারী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে এক গোল টেবিল বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ। সেই সভায় নারায়ণগঞ্জকে একটি ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ব্যাপারে উপস্থিত সকলেই একমত পোষন করেন।
