জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না : মোমিন মেহেদী

২২ জুন পুরানা পল্টনে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে দ্রব্যমূল্য কমানোর দাবিতে অনুষ্ঠিত পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বৈষম্য দূর করবার খবর নাই, দ্রব্যমূল্য কমানোর খবর নাই, দুর্নীতি থামানোর খবর নাই, খুন-ধর্ষণ থামানোর খবর নাই, তাদের কেবল জুলাই চাই, সুরক্ষা চাই; এই সব হয়েনাদেরকে দেশের মানুষ সহিংসতা বন্ধ না করলে কঠোরভাবে প্রতিহত করতে তৈরি হচ্ছে। তারা আওয়ামী লীগ বোঝে না, বিএনপি বোঝে না, নতুনধারা বোঝে না। বোঝে কেবল লোভ মোহহীন-দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এমপি হওয়ার পর প্রতারণার মধ্য দিয়ে জনগণকে বোকা বানানোর খেসারত দিতে হবে। আর এ কারণেই সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য।
সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এ্যাড. হামিদুজ্জামান, চন্দন সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, যে লক্ষ্য থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করেছিলো, সেই লক্ষ্য পুরণ করতে ২০১৭, ২০২২ এবং ২০২৪ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করে শেখ হাসিনা সরকার ও ইউনুস সরকার প্রমাণ করেছে যে, জাতির জন্য নিবেদিত থাকা রাজনৈতিক প্লাটফর্মকে রাজপথে দেখতে ভয় পায়। যে কারণে নিবন্ধন থেকে বঞ্চিত করে প্যাড সর্বস্ব প্লাটফর্মকে নিবন্ধন দিয়েছে।


