জেলা প্রশাসকের উৎসাহ ও সহযোগিতায় ০৯ টি স্বর্ণ ও ০৪ টি রুপা পদকের গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ

খবর নারায়ণগঞ্জ.কম: জাতীয় কম্বাত জুজুৎসু প্রতিযোগিতা ২০২৫” এ সফলতার সাথে ০৯ টি স্বর্ণ পদক ও ০৪ টি রুপা পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই অর্জন নারায়ণগঞ্জ জেলার অনেক বড় একটি অর্জন। জাতীয় পর্যায় এই সাফল্যের পিছনে সকল খেলোয়ার দের অক্লান্ত পরিশ্রম, পারিবারিক সহযোগিতা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এর উৎসাহ প্রদান ও সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা থেকে এবার ২৮ জনের একটি টিম জাতীয় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। স্বর্ণপদকের তালিকা তামজীদ হোসেন দিহান,মোহাম্মদ সারাফ হোসেন,মজুমদার ,রাজন ঘোষ , মোহাম্মদ সাদ, মিয়া অন্তর,মোঃ আরাফাত হোসেন, শামীমা .নাহিদা আহমেদ,রোকিয়া জাহান মিম মহিলা প্রশিক্ষক রুপো পদকের তালিকা : শিফার আত্মবিদ, তাহমিদ ইসলাম তাওহীদ,ফাহিয়া বিন্তে ফরহাদ আবদিয়া,সাজিদ বারী মুস্তাফিজ
সর্বমোট ১৩ টি পদক অর্জন করে নারায়ণগঞ্জের চাষাড়া অবস্থিত বাংলাদেশ সেল্ফ ডিফেন্স এন্ড স্পোর্টস কারাতে একাডেমীর ছাত্র-ছাত্রী বৃন্দ।
উক্ত টিমের কোচ হিসেবে ছিলেন সেন্সি আশরাফুল ইসলাম জাতীয় কোচ, ( স্যাম্বো, কুরাশ, কমব্যাট জুজুৎসু) এবং আন্তর্জাতিক রেফ্রি স্যাম্বো, ও পরিচালক বাংলাদেশ সেল্ফ ডিফেন্স এন্ড স্পোর্টস কারাতে একাডেমি, নারায়ণগঞ্জ।
টিম ম্যানেজার হিসেবে ছিলেন রোকেয়া জাহান মীম সহকারী প্রশিক্ষক।



