জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরের নালিতাবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দিবসটি উদযাপনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক ( কাজল) , সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, নাজমুন নাহার, মির্জা নুরুন নাহার সহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার মোঃ মজিবর রহমান।
মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন, নালিতাবাড়ী উপজেলার ব্র্যাক “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ” (সেলপ) অফিসার মনোজ ভাবক।
মানববন্ধনে বক্তারা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসুচীর প্রশংসা করে বলেন, নারী নির্যাতন বন্ধ সহ সকল ক্ষেত্রে নারীদের সুরক্ষা প্রদানের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
