তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া
সোনারগাঁও প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে জামপুর ইউনিয়নে পাকুন্ডা এলাকায়, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, আওয়ামী লীগের উপ পরিষদের সদস্য, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান লিটন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।
আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেওয়ান সোলায়মান, ইউনিয়ন সাবেক যুবলীগের সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, সিরাজদৌল্লাহ উজ্জ্বল, আবু হোসেন চৌধুরী লিপন, দেওয়ান কামাল, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকু, সালাম শিকদার, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, রাসেল আহমেদ খোকন, হাজী মোক্তার হোসেন ভূইয়া, আমির হোসেন, মুকলেছুর রহমান, আবু হানিফ মোল্লা, যুবলীগ নেতা আল মামুন দেওয়ান, জামপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আলীম, মোবারক হোসেন, আওতাল হোসেন, শাহারিয়া ইমন, আশ্রফুল জামান রিপন, সাইদুল ইসলাম সাদু, জহিরুল ইসলাম জহির, মফিজুল সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদতবরণকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমান সহ নিহতদের স্মরণে দোয়া করা হয় এবং গণভোজের আয়োজন করা হয়েছে।

