তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে কৃষকের এক বিঘা জ‌মির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিলো ভুলতা ইউ‌নিয়ন ছাত্রলী‌গ

রুপগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ
নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে এক কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে‌ছে ভুলতা ইউ‌নিয়ন ছাত্রলী‌গের নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর দিকনির্দেশনায় বুধবার সকাল থে‌কে বিকাল পর্যন্ত ভুলতা ইউ‌নিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ভূলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষক মোজা‌ম্মেল হক এর এক বিঘা জ‌মির ধান কেটে বা‌ড়ি‌তে পৌঁছে দেয়।
ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ‌মোহাম্মদ ওমর ফারুক ও ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন শিকদার এর নেতৃ‌ত্বে কর্মসূ‌চি‌তে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, দ্বীন ইসলাম, সুমন মিয়া, ইয়ামিন হো‌সেন,  জুনায়েদ আহ‌মেদ, পারভেজ মিয়া সহ আরও অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

Related Articles

Back to top button