প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা পুনরায় নির্বাচিত করে ঘরে ফিরবো – আলহাজ্ব ফাইজুল ইসলাম
খবর নারায়ণগঞ্জ.কম :বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের কার্যালয়ে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিম, অসহায়, যুবলীগ ও ছাত্রলীগদের নিয়ে আনন্দঘন মূহুর্তউপভোগ করা হয়।
ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী যবুলীগ সর্বপ্রথম সংগঠন যা ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুর হক মনি। ওনার সুযোগ্য সন্তান বর্তমান যুবলীগের চেয়ারম্যান ফজলে সামস পরশওনার নেতৃত্বে আমাদের যুবলীগ এখন প্রতিষ্ঠিত। ওনার পাশা পাশি আমাদের যুব সমাজের অহংকার নিখিল ভাই ওনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এখন তিনি সাধারণ সম্পাদক হয়েছেন। আগের যুবলীগের চেয়ে এখনকার যুবলীগ অনেক শক্তি শালী হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন হবে সে নির্বাচনের নামে বিএনপি জামাত যে জালাও পোড়াও করছে নিড়িহ মানুষের উপর নির্যাতন করছে তার প্রতিরোধে পরশ ও নিখিল ভাইয়ের নেতৃত্বে আমরা সব সময় আছি । আমরা রাজ পথে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা পুনরায় নির্বাচিত করে ঘরে ফিরবো। এবং নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা একেএম শামীম ওসমানকে বিপুল ভোটে নৌকা মার্কায় পাশ করে উন্নায়নের ধারাকে অব্যাহত রাখবো।
এসময় আরো উপস্থিত, ফতুল্লা থানা যুবলীগের সহ সভাপতি মোক্তার হোসেন, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মীর আশরাফুল, ফতুল্লা থানা যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ নাহিদ, ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইকবাল মাদবর, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, যুবলীগ নেতা আমগীর, সোনালী, জহিরুল ইসলাম জনি, সাজ্জাত হোসেন, সেন্টু, মনির হোসেন, ছাত্রলীগ নেতা আশফিক, নয়ন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
