তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম:

ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং আরেক ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত হলেন গাইবান্ধার পলাশবাড়ী ভেলপোপা এলাকার হারুন অর রশিদের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৮)। তিনি ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার আবুল হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একই এলাকার বাসিন্দা ও পাশাপাশি ভাড়া বাসায় থাকার সুবাদে আসামি নাজমুল হুদা লিয়নের সঙ্গে আব্দুল মজিদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সময়ই লিয়ন আব্দুল মজিদের বাসায় বাসায় টিভি দেখতেন। প্রতিদিনের মতো ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর মজিদের বাসায় টিভি দেখতে যান লিয়ন। ওইদিন তার সঙ্গে টিভি দেখছিল মজিদের ছেলে আহাদ বাবু। মজিদের স্ত্রী টিভির ভলিউম কমানোর কথা বলে পাশের রুমে নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে তাদের কাউকেই রুমে পাননি।

২৭ সেপ্টেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর থানা থেকে ফোনে জানানো হয়, শিশু আহাদ বাবুকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় নাজমুল হুদা লিয়নকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Back to top button