জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রমিক নেতৃত্বে অসামান্য অবদান রাখায় শাজাহান খান এমপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলেন পলাশ

খবর নারায়ণগঞ্জ.কম :
ট্রেড ইউনিয়ন ও সড়ক পরিবহন শ্রমিক আন্দোলনে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ, সাবেক সফল নৌপরিবহন মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। দেশবরেণ্য এই শ্রমিক নেতার শ্রমিক নেতৃত্বে ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ওই গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিকে শ্রমিক নেতৃত্বে অসামান্য অবদান রাখায় জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অডিটোরিয়াম হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন শ্রমিক নেতা পলাশ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদিকুর রহমান হিরু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ সহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।

Related Articles

Back to top button