জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোজনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ মতিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করা হয়।

Related Articles

Back to top button