জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ড 

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মুসলিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ও ডা. রাকিবুল হাসান।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত চৌধুরী বলেন, প্যাথলজি রুমে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।  হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকান্ডের প্রকৃত ঘটনা নির্ণয় করতে ফায়ার সার্ভিসের মাধ্যমেও তদন্তের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই প্যাথলজি বন্ধ রয়েছে।

Related Articles

Back to top button