তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেশ গড়তে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা প্রয়োজন – আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: পেশাজীবী সংগঠনের সাথে মত বিনিময়কালে নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার উপরোক্ত কথা বলেন।

৫ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া, আন-নূর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরী পেশাজীবী সংগঠনের উদ্যােগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার।
এসময় তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাবসায়ী, শ্রমজীবী, সাংস্কৃতি, ব্যাংকার্স সহ বিভিন্ন শ্রেনী পেশার দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন
দেশ গড়তে সকল শ্রেনী পেশার মানূষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। পেশাভিত্তিক সততা ও দক্ষতার দিক থেকে যদি নিজেদের কে সর্বাবস্থায় সৎ মানুষ তৈরী করতে পারি তাহলে দূর্নীতি ও দু:শাসন থেকে মানুষ মুক্তি পাবে, সেক্ষেত্রে সকল শ্রেনী পেশার মানুষ দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা সাইফুূদ্দিন মনির, ন্যাশনাল ডক্টর ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা: আলী আশরাফ খান, ইঞ্জিনিয়ার্স ফোরামের আবদুুল হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button