সুরুজ আলীর মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মোঃ রমজান আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় আইনজীবী সমিতির বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর।
বক্তারা এড. রমজান আলীর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, এড. রমজান আলী সাহেব একজন সৎ ও সহজ-সরল ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং আইনজীবীদের সকল সুবিধা-অসুবিধা নিয়ে চিন্তা করতেন। যেখান কথা বলার দরকার বলতেন আর যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ করতেন। আমরা বলতে চাই, আমরা একটি পরিবার। আজকে রমজান আলী সাহেব আমাদের মাঝে নেই কিন্তু তার পরিবারের প্রতি খেয়াল রাখা আমাদের দায়িত্ব। এছাড়াও যেসকল আইনজীবীরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। ওনার জীবদ্দশায় যদি কোন ভুল করে থাকেন এজন্য তার পক্ষ হয়ে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই। আল্লাহ পাক ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমীন।
বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় তার সন্তানরা উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বারের সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, বারের সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. মাহবুবুর রহমান মাসুম, এড. আব্দুল বারী ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, এড. রফিক আহমেদ, এড. খোরশেদ মোল্লা, এড. হুমায়ুন কবীর, এড. নবী হোসেন, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. সালাউদ্দিন সবুজ, এড. ইমদাদুল হক সহ প্রমুখ।

