তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

নাসিক ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে আনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নাসিক ৪ নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের  উদ্যোগে ওপেন হাউজ ডে আনুষ্ঠিত হয়েছে।  আটি ওয়াপদা কলোনি এলাকায় শনিবার রাত ৭ টায় তা আনুষ্ঠিত হয়।  নাসিক  ৪নংওয়ার্ড কমিউনিটি  পুলিশের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃনুরুদ্দিন মিয়া, থানার পরিদর্শহাক তদন্ত হাফিজুর রহমান মানিক,অপারেশন হাবিবুর রহমান, নাসিক ৩ নং ওয়ার্ড  কাউন্সিলর শাহ জালাল বাদল, আটি হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খান সবুজ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই মেম্বার, জাতীয় শ্রমিক লীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি ও কমেডি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন আলেক। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button