ফতুল্লার কাশিপুরে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লার কাশিপুরে একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। তারা হলেন- রিকশা চালক সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টস কর্মী বুলবুলি বেগম (৪৫), ছেলে মো. টুটুল (২৫), মেয়ে সনিয়া আক্তার (২২) ও নাতনী মোহেজাবিন (৭)।
শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে কাশীপুর সরদারবাড়ি এলাকায় সেলিনা বেগমের বাড়িতে এ ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে আসা রিকশা চালক সালাম মন্ডলের শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রী গার্মেন্টস কর্মী বুলবুলি বেগমের ২৫ শতাংশ দগ্ধ, ছেলে মো. টুটুলের ৬০ শতাংশ, মেয়ে সনিয়া আক্তারের ৪২ শতাংশ ও নাতনী শিশু মোহেজাবিনে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
