জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে বাজুসের কমিটি গঠন সভাপতি উজ্জল চন্দ্র মহন্ত, সম্পাদক সাহেব আলী
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর শ্রীবরদী শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারী)
সন্ধ্যায় শেরপুর জেলার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর সভাপতি মো. ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক সজল কর্মকার আনুষ্ঠানিকভাবে শ্রী উজ্জল চন্দ্র মহন্ত’কে সভাপতি, মো: সাহেব আলী’কে সাধারণ সম্পাদক, মো: শাহিন আলম সহ সভাপতি, শ্রী অক্ষয় মালাকার সহ- সাধারণ সম্পাদক, মো: মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক, মো: সোহাগ সরকার সহ সাংগঠনিক সম্পাদক, শ্রী স্বপন কুমার বিশ্বাস কোষাধ্যক্ষ, আবু ছালেহ প্রচার সম্পাদক, শ্রী দ্বীলিপ কুমার বিশ্বাস’কে দপ্তর সম্পাদক, বাদল চন্দ্র মহন্ত, রফিকুল ইসলাম রুহেল ও নির্মিত চন্দ্র দে কে কার্যকরী সদস্য এবং উৎপল চন্দ্র মহন্ত, পরিমল মালাকার, রফিকুল ইসলাম, কাজল চন্দ্র মহন্ত, রাজ কুমার বর্মণ, পরিতোষ বর্মণ, বিল্লাল হোসেন ও নিরঞ্জন কুমার আচার্যকে সদস্য করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এসময় শেরপুর ও শ্রীবরদী’র বিভিন্ন বাজারের জুয়েলার্স ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
