তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন

খবর নারায়ণগঞ্জ.কম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।

মঙ্গলবার ৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
উক্ত পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কোম্পানি কমান্ডার র‍্যাব,উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা,জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Back to top button