নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এর সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সাংবাদিকরা হচ্ছেন জাতির একটি স্তম্ভ। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। সমাজের প্রতিটি সমস্যা সংক্রান্ত বিষয় তুলে ধরা যায় এবং সমস্যা সমাধানে দ্রুত কাজ করা যায়। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি সর্ব বিষয়ে আপনাদের সহযোগিতা করবো। এসময় তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জহিরুল ইসলাম বিদ্যুৎ, সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কার্যকরী সদস্য মোক্তার হোসেন ও মোঃ হোসেন খান সুজন।