তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ক্বিরাত প্রতিযোগীতায় বিজয়ীদের গোল্ড মেডেল ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন সেলিম ওসমান

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বন্দরে আজকে ১০টি ছেলে কোরান প্রতিযোগীতায় মুখ উজ্জল করেছে। ভবিষ্যতে আরো বাচ্চারাও যেন পুরস্কার পায় সেই দায়িত্ব আমাদেরই। ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের যারা আমরা জনপ্রতিনিধি সেই রাস্তা তৈরি করে দিতে হবে।

তিনি আতাউর রহমান মুকুলকে উদ্দেশ্য করে বলেন, আমাকে ৫ শতাংশ জায়গার ব্যবস্থা করে দাও। আমি সেখানে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়ে একটি ভবন করে দিবো। যেখানে নিচ তলায় দোকান থাকবে। দ্বিতীয় তলায় ৪০জন এতিম ছাত্র থাকতে পারে। তিন তলা ও চার তলা ভাড়ার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৪ বছরের একটি প্রকল্প নিবো। যেখানে থাকা খাওয়ার খরচ বহন করা হবে শিক্ষার্থীদের। রশিদ ভাই, মুুকুল ও সানাউল্লাহ সানুর মাধ্যমে এটি পরিচালনা করা হবে। এছাড়াও কাউন্সিলর ও চেয়ারম্যানবৃন্দরা এটি পরিচালনা করবেন।

শুক্রবার ৫মে বিকেল ৫টায় বন্দরের নবীগঞ্জ ঈদগাহ প্রাঙ্গনে নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরআত প্রতিযোগীতা-২০২৩ এর চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে তিনি এসব কথা বলেন।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারকারী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী তারেক মিয়াজীকে পবিত্র মক্কা মদিনা খচিত লকেট সহ একটি ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী আমিরাবাদ মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু সুফিয়ানকে মক্কা মদিনা খচিত লকেট সহ একটি ১ ভরি ১ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৭৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারকারী তাজপুর দারুসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী রিয়ানকে মক্কা মদিনা খচিত লকেট সহ একটি ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও চুড়ান্ত পর্বে বাকি ৭জন প্রতিযোগীকে শান্তনা পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। উক্ত প্রতিযোগীতায় বাছাই পর্বে বন্দর উপজেলার ২৪টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪জন শিক্ষার্থী প্রতিযোগীতার বাছাই অংশ গ্রহন করে। বাছাই পর্ব শেষে মোট ১০জন প্রতিযোগী চুড়ান্ত পর্বে উন্নীত হয়। চুড়ান্ত পর্বের বাকি প্রতিযোগীরা হলেন, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী ইসমাঈল, রাকিব, আবু রায়হান, রেদওয়ান, রিয়াজুল কোরআন হাফিজা মাদ্রাসার শিক্ষার্থী সিয়াম, আমিরাবাদ মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও মাহফুজুর রহমান, আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ। তিনি বলেন, এমপি সেলিম ওসমান বন্দরে শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন। তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে বন্দরে প্রতিটি ইউনিয়নে একটি করে স্কুল বানিয়েছেন। এলাকায় উন্নয়ন ও সকলকে ঐক্যবদ্ধ রাখতে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন এমপি সেলিম ওসমান হলেন আমাদের সেই বলিষ্ঠ নেতৃত্ব।

নবীগঞ্জ আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। আরো উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান হোসেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যানের ফজর আলী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়নর চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button