জাতীয়থানার সংবাদফতুল্লা থানারাজনীতিসম্পাদকের পছন্দ
ইসমাইল হোসেন মুরুব্বি ছিলেন ট্রাক চালক শ্রমিকদের পরম বন্ধু – পলাশ
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন রেজি: নং – বি ১৬৬৫ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ইসমাইল হোসেন মুরুব্বির ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা নভেম্বর) বিকেলে আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার উদ্যোগে পাগলা বাজার ওয়াল্টন প্লাজার সামনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা পলাশ বলেন, ইসমাঈল হোসেন মুরুব্বি ছিলেন ট্রাক চালক শ্রমিকদের পরম বন্ধু। আমৃত্যু তিনি ট্রাক চালক শ্রমিকদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন।ট্রাক চালকদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় তিল তিল করে গড়ে তুলেছেন আজকের এই আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন। যে সংগঠন আজ সারা বাংলাদেশের ট্রাক চালক শ্রমিকদের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। ট্রাক চালক শ্রমিকরা যখনই বিপদে পড়তো তখনই তিনি ছুটে যেতেন। ট্রাক চালক শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি অনেক হুমকি ধামকি সহ্য করেছেন তারপরও তিনি মাথা নত করেননি। ট্রাক চালক শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন নেতা। মরহুম ইসমাইল হোসেন মুরুব্বির যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।আমি মরহুম ইসমাইল হোসেন মুরুব্বির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়াহিদ সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সুমন, কার্যকরী সদস্য মোঃ নজরুল ইসলাম কালু, মোঃ ফারুক আকন, ওয়াসিম আব্দুল্লাহ, মোঃ আলমগীর হোসেন, পাগলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল করিম তাপু, সম্পাদক মোঃ জজ মিয়া, যুগ্ম সম্পাদক আলম মিয়া, সহ-সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক উবাইদুর রহমান উবায়েদ, অর্থ সম্পাদক ইমরান হোসেন সুরুন, দপ্তর সম্পাদক শফিকুর রহমান, প্রচার সম্পাদক হারুন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সদস্য মোঃ বাবুল, মোঃ তরিকুল্লাহ লিটন, আলমগীর হোসেন, ছিদ্দিক মিয়া, জাকির প্রধান, ফিরোজ আহম্মেদ, আমির হামজা প্রমুখ।
স্মরণ সভার পুর্বে মরহুম ইসমাইল হোসেন মুরুব্বির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাগলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসাইন জিহাদী।

