স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার আলিগঞ্জ এলাকায় দেখা যায় বিশ থেকে ২৫টি গাড়ি বহর নিয়ে বিশাল শোডাউন করেন নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কার হওয়া মোহাম্মদ শাহ আলম। নির্বাচনী প্রচারণায় শাহ আলম পাশে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবরকে দেখা যায়। প্রতীক বরাদ্ধের আগে কোন প্রকার প্রচারনা করা নিষেধ।নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের পর বিভিন্ন প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। এবং জেলা রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত আচরণ বিধি লঙ্গনের করায় ব্যবস্থা প্রহন করার অনুরোধ জানান।
এদিকে আলিগঞ্জ এলাকার চায়ের দোকানে বসে থাকা গার্মেন্টস কর্মী আলী জানান, নির্বাচনের আগেই এমন অবস্থা দেখা যায় বডিগার্ড শাহ আলম সাব যেভাবে চলাচল করছে তার সাথের মানুষ সাধারন মানুষের সাথের খারাপ ব্যবহার করছে এমপি হলে সামনে যাইতেই পারমুনা এখনি পারি না।
এ দিকে সাধারণ মানুষের ভাবনা তারা এমন একজনকে ভোট দিয়ে এমপি করবে যার সাথে একজন ভিক্ষুকও যেন দেখা করে কথা বলতে পারেন।



