জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:
শেরপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।  শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিশ্বের বুকে বাংলাদেশকে ধনী রাষ্ট্রে পরিণত করতে এবং ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সবুজ সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহীদুল্লাহ শাহী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। এসময় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার ভোটার উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button