তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গাউসিয়া কমিটি ১২নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

প্রেসবিজ্ঞপ্তি:
গাউসিয়া কমিটি ১২নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত।
মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের অধীনস্থ ১২নং ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় গতকাল ২৮ জুলাই শুক্রবার বাদ মাগরিব থেকে খানপুর রেললাইন জামে মসজিদে শাহাদাতে কারবালা স্মরণে ও সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ শওকত হাশেম শকু।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন আল-ক্বাদেরী, মহানগর শাখার দাওয়াতে খায়ের সম্পাদক ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ মাঈনুল হাসান ক্বাদেরী, ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রুবেল।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী জাকারিয়া হোসাইন তাহেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার।
মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ মুসল্লীদের আন্তরিক সহযোগীতায় মাহফিল সম্পন্ন করার জন্য শোকরিয়া জানান ওয়ার্ড কমিটির সভাপতি মোহাম্মদ বকুল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।

Related Articles

Back to top button