তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এনায়েতনগর ৮নং ওয়ার্ডকে নাসিক’র অন্তর্ভুক্ত না করার দাবীতে মানববন্ধন,স্মারকলিপি

খবর নারায়ণগঞ্জ.কম :
ফতুল্লা থানার আওতাধীন এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত না করার দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে ওয়ার্ডবাসী।
রবিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সর্বস্তরের বাসীন্দাদের পক্ষে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, এনায়েতনগর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এখানে বিভিন্ন ধরনের শিল্পকারখানা রয়েছে। আমরা জানতে পেরেছি আপনার কার্যালয় হতে প্রেরিত সিদ্ধান্তের প্রেক্ষিতে অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরো অংশ ও ৯নং ওয়ার্ডের আংশিক অংশ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে। ইতিপূর্বে সিদ্ধান্ত হয়েছিলো পুরো ইউনিয়নকে সিটির আওতাধীন করা হবে। কিন্তু বর্তমান সিদ্ধান্তের ব্যাপারে অত্র ওয়ার্ডের জনগণিকে কিছুই জানানো হয় নি। যদি মতামত গ্রহন করা হতো তাহলে সকলের জন্য সুচিন্তিত সঠিক ও কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া যেত।
বক্তারা আরও বলেন, এমন বিভাজিত খন্ডিত সিদ্ধান্তের ফলে অত্র ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীকে প্রশাসনিক জটিলতায় পড়তে হবে। এছাড়াও আরও অন্যান্য অসুবিধা রয়েছে যা কিনা শুনানীকালে উপস্থাপন করা হবে। এসময় বক্তারা পুরো এনায়েতনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবী জানান। নতুবা কোন অংশই সিটির আওতাধীন না করার অনুরোধ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মাহমুদুল হক আলমগীর, ইউনিয়নের সাবেক সংরক্ষিত মেম্বার রোজিনা আক্তার, সাবেক মেম্বার আসলাম মন্ডল, নাদিম হাসান মিঠু, হাজ্বী জাহাঙ্গীর আলম প্রধান, আওলাদ হোসেন, মিজানুর রহমান মিজান, আলমগীর হোসেন, মোঃ সেলিম সহ ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Related Articles

Back to top button