তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় অবস্থিত বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে বাদ এশা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের আয়োজনে বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চায়েতের পূর্বতন কমিটির সভাপতি হারুন অর রশিদ। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পরে রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, সহসভাপতি সামছুল ইসলাম বাচ্চু, সহসভাপতি-ভবানী শংকর রায়, সহসভাপতি সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, সহসভাপতি আবুল কালাম আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন টিপু, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারুন অল রশিদ নিক্সন, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন, সহ অর্থ সম্পাদক কাজী মাহফুজুর রহমান সোয়েব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু, ক্রীড়া সম্পাদক আসলাম হোসেন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাকিব, কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন, কার্যকরী সদস্য মো: আজাদ হোসেন, কার্যকরী সদস্য মানিক সরকার, কার্যকরী সদস্য মুজাহিদুল কবির রুবেল। সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, হারুনুর রশিদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, নুরুল ইসলাম, হাজী শাফিউদ্দিন, হাজী মোফাজ্জল হোসেন, হাসানুর রহমান, ইকবাল হোসেন, খোরশেদ আলম।

Related Articles

Back to top button