তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‌গোগনগর ইউ‌নিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‌গোগনগর ইউ‌নিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টায় সদর থানার গোগনগর ইউ‌নিয়নের ফ‌কিরবাড়ি এলাকায় এই আয়োজন করা হয়।

এ সময়ে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হো‌সেন খান।

‌গোগনগর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি আক্তার হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে ও গোগনগর ইউ‌নিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হো‌সেনর সঞ্চালনায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, মহানগর বিএনপির সদস্য স‌চিব এড.আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক এড.জা‌কির হো‌সেন, যুগ্ম আহ্বায়ক এড.সরকার হুমায়ন কবির, যুগ্ম আহ্বায়ক ম‌নির হো‌সেন, আ‌নোয়ার হো‌সেন আনু, ফ‌তেহ মো:‌রেজা রিপন, মহানগর বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস্য র‌ফিক আহ‌মেদ, ডাক্তার ম‌ুজিবুর রহমান, রা‌শিদা জামাল প্রমূখ।

Related Articles

Back to top button