তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
এমপি শামীম ওসমান পুনরায় পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন
খবর নারায়ণগঞ্জ.কম :
পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান।
বুধবার (২৬ অক্টোবর) সকালে স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের কক্ষে সভাপতি নির্বাচিত করার লক্ষ্যে কন্ঠ ভোট অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আবু তালেব, একাডেমিক অফিসার এম.এ মালেক ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভাপতি হিসেবে আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য মোঃ আতিকুল ইসলাম খোকন এবং এই নামটি সমর্থন করেন অপর অভিভাবক সদস্য শাহ আলম সোহাগ।
এসময় অন্যান্য সদস্যরাও সমস্বরে সমর্থন জানালে নির্বাচন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আবু তালেব নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে এ.কে.এম শামীম ওসমানের নাম ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার,দাতা সদস্য মোঃ রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি গোলজার হোসেন, আবু ফারুক, রওশন আরা বেগম, অভিভাবক সদস্য শাহ আলম সোহাগ, সাইফ উদ্দিন শাহীন, মোঃ আনোয়ার হোসেন, আতিকুল ইসলাম খোকন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নুর নাহার।

