তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

খবর নারায়ণগঞ্জ.কম: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।

প্রশাসক মাহমুদুল হক বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এগিয়ে আসবেন আমরা আপনাদের সম্মান করবো।

আপনাদের আগামী দিন গুলো আরো ভালো কাটুক, আমাদের মাঝে আপনাদের কে যেনো বার বার ফিরে পাই সেই আশা আমরা করি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুস কুমার মজুমদার, অতিরক্তি জেলা প্রশাসক সাকিব আল রাব্বী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার এড. নরুল হুদ, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাজ সহ প্রমুখ।

Related Articles

Back to top button