তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিচার, সংস্কার, নির্বাচনের দাবিতে গণসংহতি আন্দোলনের গণসংযোগ 

প্রেসবিজ্ঞপ্তি :
বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে আগামী ১ আগস্ট, (শুক্রবার) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় জুলাই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বিকাল ৩ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে।
কেন্দ্রীয় সমাবেশে নারায়ণগঞ্জবাসীকে যোগ দেবার আহ্বান জানিয়ে আজ ২৯ জুলাই (মঙ্গলবার) গণসংহতি আন্দোলনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নাঃগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব,  জেলার সহ সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার,  বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি  ছাত্রনেতা ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

Related Articles

Back to top button