তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির শোক র‌্যালী জনসমুদ্রে পরিণত

খবর নারায়ণগঞ্জ.কম :
বিদ্যুতের লোডশেডিং, জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জের শাওন প্রধান সহ সারাদেশে ৫ জন নিহত এবং অসংখ্য আহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে হাজারো নেতাকর্মী নিয়ে শোক র‌্যালি পালন করেছে জেলা বিএনপি।
সোমবার (১০ অক্টোবর) বিকেল চারটায় নগরীর ডিআইটিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির র‌্যালিতে যোগ দিতে দুপুর থেকেই সকল উপজেলা, পৌরসভা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগদান করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক র‌্যালিকে ঘিরে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল হাই রাজু, মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজিব, নজরুল ইসলাম টিটু, ইউসুফ আলী ভূঁইয়া, জুয়েল আহমেদ, মোশাররফ হোসেন, রুহুল আমিন শিকদার, বাছির উদ্দিন বাচ্চু, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি লিটন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, ফতুল্লা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার সহ হাজার হাজার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button