তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বন্দর কলাগাছিয়া ইউনিয়নে হাতপাখার গণসংযোগ মুফতি মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
রবিবার (১ ফেব্রুয়ারি) বন্দর কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। হাতপাখার দাওয়াত নিয়ে এলাকাবাসীর ও ব্যবসায়ীদের কাছে ছুটে যান। এলাকাবাসীও মাসুম বিল্লাহকে আশ্বস্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি জাকির হোসেন বিপ্লব, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি হাসান কাজী, বামুক ছদর, সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্র নেতা জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ১২ তারিখ ইসলামী আন্দোলনের মার্কা হাতপাখাকে বিজয়ী করুন। আমরা ইসলামের আইন কানুন পরিপূর্ণ মানার চেষ্টা করি। ইসলামী রাষ্ট্রকাঠামো মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে। কারণ এই জীবন ব্যবস্থা মহান আল্লাহ পাকের দেওয়া বিধান। কাজেই আমাদের শান্তি ও মুক্তির গ্যারান্টি মহান প্রভূর দেয়া বিধানের বিকল্প নেই।
