সোনারগাঁয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুরস্থ হাজেরা মার্কেটের সামনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ। সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-এ-ইয়াসিন নোবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি হারুন রশিদ মিঠু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্তর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভার আয়োজনে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবু হামজা মোহাম্মদ সাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সোহেল আরমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাদীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক শরিফ মিয়া, সাদীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাসিন, সাধারণ সম্পাদক আ. রহিম, সাদীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সোহান, সনমান্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নয়ন সরকার প্রমুখ।
পরে প্রধান অতিথি শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন এবং নয়াপুর হাজেরা মার্কেটে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অফিস কার্যালয় উদ্বোধন করেন।


