তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মাওলানা মঈন উদ্দিন আহমাদ কে নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস রিলিজ: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ কে নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

উল্লেখ্য গত শুক্রবার ৩১ জানুয়ারী
বন্দর এলাকায় জামায়াত ব্যবসায়ীর স্ত্রীর জানাজা শেষে শহরে ফেরার পথে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রাথী এডভোকেট আবুল কালাম এর নির্বাচনী ক্যাম্প অতিক্রম করার সময় সৌজন্য সাক্ষাৎ করেন। মাওলানা মঈন উদ্দিন আহমাদ নারায়ণগঞ্জ এর সব চেয়ে প্রবীণ ও সজ্জন মানুষ হিসেবে সবাই তাকে সম্মান ও শ্রদ্ধা করে থাকে। তার সাথে জানাজায় সফর সংগী ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। রবিবার ২ ফেব্রুয়ারী স্থানীয় কিছু পত্রিকা বিষয়টি কে হীন স্বার্থে ব্যাবহার করতে প্রপাগাণ্ডা মূলক খবর প্রচার করেছে। মাওলানা মঈন উদ্দিন আহমাদ বলেন জামায়াত কখনো আতাতের রাজনীতি করেনা। নারায়ণগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের সিরাজুল মামুন কে নির্বাচিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সংশ্লিষ্ট প্রচার মাধ্যমকে বিষয়টির প্রতিবাদ জানিয়ে প্রেস রিলিজ প্রদান করেন।

Related Articles

Back to top button