তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কমান্ডার সিরাজ এর বোনের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

প্রেস বিজ্ঞপ্তি :
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন এর ছোট বোন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান তাহেরুন্নেছা রুনু ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
এক শোক বার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, তিনি সৎ ও সজ্জন মানুষ হিসেবে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আনিসুল ইসলাম সানি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যেন তিনি মরহুমা তাহেরুন্নেছা রুনুকে জান্নাত নসীব করেন।

Related Articles

Back to top button