নাগরিকরা কি চায় সেটা তাঁদের ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে – সদর এসিল্যান্ড

খবর নারায়ণগঞ্জ.কম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ বিষয়ে ও নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে গোগনগর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে দেশের সুনাগরিকগণ কিভাবে তাদের ভোট প্রয়োগ করবেন সেটা প্রচার করার জন্যেই আজকের এ আয়োজন। নাগরিকদের হ্যা ও না ভোটের যে পরিপূর্ণ দিকটি রয়েছে সেটা মক ভোটিংয়ের মাধ্যমে বুঝিয়ে দেয়া হচ্ছে। নাগরিকরা কি চায় সেটা তাঁদের ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে।
গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, আজকের এ অনুষ্ঠানে আগত সাধারণ মানুষের উপস্থিতি বলে দেয় যে তাঁরা কতটুকু আগ্রহী ভোট প্রদানের জন্য। আমরা আশাবাদী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করবে।
বক্তব্য শেষে শীতার্তদের মাঝে সাড়ে তিনশ কম্বল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড মেম্বার কাবিল হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার বিপ্লব হোসেন হাবু, ১, ২ ও ৩নং ওয়ার্ড মেম্বার লিপি আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মেম্বার খোদেজা খানম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার নিলুফা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মৃধি,সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,স্কুলের শিক্ষকগণ এলাকার মুরুব্বী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


